Banner
Pages:

FIND US ON

facebook twitter linkedin
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
গ্রেটার টরন্টোনিয়ানদের ফান্ড রেইজিং কনসার্ট ফর সাভার ভিকটিমস PDF Print E-mail

Savar Victim Page 8যোগাযোগ ডেস্ক
গত ২৪ এপ্রিল বাংলাদেশের সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে প্রায় ৭০০ পোশাক-শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আরো কয়েকশত শ্রমিক আহত হয়ে হাসপাতালে আছে। যাদের অনেকেই হারিয়েছে হাত, পা অথবা কর্মক্ষমতা এবং জীবনের সাথে যুদ্ধ করছে প্রতিমুহুর্ত। হ্যাঁ, নির্মম হলেও সত্য যে, এই সকল নিহত এবং আহত শ্রমিকদের অনেকেই হয়তো এক একটি পরিবারের প্রধান এবং একমাত্র উপার্জিত ব্যক্তি ছিলো এবং তার আয়কে ঘিরেই পুরো পরিবার বেঁচে থাকার স্বপ্ন দেখতো। এই মুহুর্তে তাদের সকলের পরিবারই মানসিক এবং আর্থিকভাবে কঠিন সময় আতিবাহিত করছে এবং এদের সকলেরই খুব বেশী আর্থিক সহযোগিতার প্রয়োজন।

Read more...
 
বিয়ের নামে বিক্রি হচ্ছে সিরিয়ার উদ্বাস্তু নারীরা PDF Print E-mail

syrian-marriagesযোগাযোগ ডেস্ক
যুদ্ধ শুরুর আগে কাজাল ভালোবাসতো তার প্রতিবেশী হোমস শহরের এক যুবককে। কাজাল জানায়, 'তার বয়স ছিল বিশ। আমি তাকে বিয়ে করার স্বপ্ন দেখতাম। আমি কোনদিন কল্পনাও করিনি, আমার এমন একজনের সঙ্গে বিয়ে হবে যাকে আমি ভালোবাসিনি। কিন্তু আম্মানে আসার পর আমাকে আর আমার পরিবারকে এত কষ্ট সহ্য করতে হয় যে, এই বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোন উপায়ই ছিল না।' কাজালের বয়স ১৮। তবে তাকে দেখতে আরও কমবয়সী মনে হয়। কদিন আগেই সৌদি স্বামীর সঙ্গে তার বিয়ে ভেঙে গেছে। ৫০ বছরের ওই সৌদি বিয়ের সময় তার পরিবারকে তিন হাজার একশ' ডলার দিয়েছিল। তাদের বিয়ে মাত্র এক সপ্তাহ টেকে। বিয়ে ভেঙে যাওয়ায় কাজাল তেমন দুঃখী নয়।
সে বলে, 'আমি স্বামীর সঙ্গে আম্মানে থাকতাম। আমার বিয়েটা সুখের হয়নি। সে আমার সঙ্গে চাকরানির মতো ব্যবহার করত।

Read more...
 
সংলাপের বিষয়বস্তু স্পষ্ট করুন: বিএনপি PDF Print E-mail

BNP-Logoযোগাযোগ প্রতিবেদন
সংলাপের বিষয়ে বিষয়বস্তু স্পষ্ট করাসহ আলোচনার পরিবেশ সৃষ্টি করতে বলেছে বিরোধীদল বিএনপি। গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক সংবাদ সম্মেলন করে আহ্বান জানিয়েছেন। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সংলাপের জন্য বিরোধীদলের প্রতি আবারো যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, আমরা সংলাপের বিপক্ষে নই, পক্ষে। নেতাদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে, মানুষ হত্যা করে আলোচনা সম্ভব নয়।

Read more...
 
ণ্ডয়াতেমালার একনায়কের ৮০ বছর কারাদণ্ড PDF Print E-mail

guatenomoযোগাযোগ ডেস্ক
ণ্ডয়াতেমালার সাবেক একনায়ক এফরেইন রিওস মন্টির বিরুদ্ধে আনা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৮০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আর এর মাধ্যমে এই প্রথমবারের মতো কোনো দেশের রাষ্ট্রপ্রধান নিজ দেশে গণহত্যার দায়ে আইনিভাবে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হলেন। বিবিসি, এএফপি। ৮৬ বছর বয়সী মন্টিকে গণহত্যার দায়ে ৫০ বছর এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ৩০ বছর অর্থাত্ সর্বমোট ৮০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর জনাকীর্ণ আদালতে উল্লাস প্রকাশ করে মানুষ। ১৯৮২ সালে মন্টি এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে ণ্ডয়াতেমালার ক্ষমতা দখল করেন। তার ১৬ মাসের শাসনামলে আদিবাসী মায়ান ইস্কিল সম্প্র্রদায়ের ১ হাজার ৭৭১ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এর আগে জেনারেল রিওস মন্টি আদালতে বিচার চলাকালে প্রথমবারের মতো মুখ খুলে নিজেকে নির্দোষ দাবি করেন।

Read more...
 
মা-বাবা, দাদা-দাদীর কানাডায় আসা সহজ হচ্ছে PDF Print E-mail

canada-visaরফিক ভূঁইয়া
কানাডায় বসবাসকারী প্রবাসীদের জন্য সুখরব দিয়েছে কানাডিয় সরকার আর তা হল আগামী বছর থেকে অভিবাসীরা তাদের মা-বাবা, দাদা-দাদীকে কানাডায় আনতে পারবে যার জন্য এখন কার প্রতিটি প্রবাসী অধির আগ্রহে অপেক্ষা করছিলো। সিটিজেনসিপ ও ইমিগ্রেশন কানাডা সম্প্রতি ঘোষনা করেছে যে, আগামী বছরের জানুয়ারী থেকে মা-বাবা, দাদা-দাদীর সপন্সরশীপ চালু করা হবে। সংস্থাটি এটাও আসা করছে নূতন চালু হওয়া নিয়মে সম্ভাব্য প্রসেসিং সময় অর্ধেকে নেমে আসবে।

Read more...
 
ব্রিটিশ ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে PDF Print E-mail

UK visa rules 0যোগাযোগ ডেস্ক
ভিসা আবেদনের প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে নিতে ব্রিটিশ হাইকমিশন সব ব্রিটিশ ভিসা আবেদন অনলাইনে করার ঘোষণা দিয়েছে। আগামী ১৯ মে থেকে ।।'ডিপেন্ডেন্ট।।'সহ সব ।।'পয়েন্টস বেজড সিস্টেম।।' (পিবিএস) আবেদন এবং আগামী ২ জুন থেকে অন্যান্য আবেদনপ্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো হাতে পূরণকৃত আবেদন গ্রহণ করা হবে না। ব্রিটিশ হাইকমিশন জানায়, আবেদনের জন্য www.visa4uk.fco.gov.uk ঠিকানায় ভিজিট করে প্রদত্ত নিয়মাবলী অনুসরণপূর্বক অনলাইনে আবেদন জমা দিতে হবে। নিয়মাবলী বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দেওয়া আছে।
অনলাইনে আবেদনের সুবিধা হলো, আবেদনকারীকে ভিসা আবেদন কেন্দ্রে কম সময় কাটাতে হবে। কারণ সেখানে পৌঁছানোর আগেই আবেদনের সব তথ্য গৃহীত ও নথিবদ্ধ হয়ে যাবে। এ প্রক্রিয়ায় অনলাইন আবেদনপত্র পূরণে স্বজনরাও সহায়তা করতে পারবেন। আবেদনকারী পূরণ করা ও অনলাইনে পাঠানো আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ও আনুষঙ্গিক 

Read more...
 
সাভার ট্র্যাজেডি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি PDF Print E-mail

bangladesh map copyমোহাম্মদ শামসুল কবির

বাংলাদেশের ৪২ বছরের ইতিহাসে সাভারে রানা প্লাজার ভয়াবহ ধসের ঘটনা মর্মন্তুদ, হৃদয়স্পর্শী, নিষ্ঠুর, অমানবিক এবং অপ্রত্যাশিত। ২৪ এপ্রিল থেকে অদ্যাবধি দেশের নবম ডিভিশনের সমন্বয়ক সেনাবাহিনীর সাভার কমান্ডিং অফিসার এরিয়া জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, বীরবিক্রম এর তত্ত্বাবধানে নিরলসভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং ব্যক্তিগতভাবে হাজার হাজার মানুষ অংশ নেন উদ্ধারকাজে। ১৭তম দিনে উদ্ধারকাজে ১০৭৯ জনের লাশ উদ্ধার করেছেন এবং আড়াই হাজারের উপরে মানুষকে জীবিত উদ্ধার করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন এবং লাশ শনাক্ত করতে পেরেছেন স্বজনরা, তারা তাদের পরিবার-পরিজন লাশ হস্তান্তর করে গ্রামের বাড়িতে মাটি দিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় যারা স্বজনদের এখনো খুঁজেই পায়নি, কিংবা চিহ্নিত করে নাই, দীর্ঘদিনের জন্য লাশ শনাক্ত করা কঠিন, পচন ও দুর্গন্ধ হওয়ার দরুন চিনতে পারা কঠিন।

Read more...
 
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সৈন্য বাড়াচ্ছে জাতিসংঘ PDF Print E-mail

banglabarta armi UNযোগাযোগ প্রতিবেদন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্তত ৬০০ বাংলাদেশী সৈন্য যোগ হচ্ছে। এদিকে দীর্ঘ দেনদরবারের পর শান্তিরক্ষীদের বেতন পৌনে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দুটি সিদ্ধান্তেই বাংলাদেশ সরাসরি লাভবান হয়েছে। একক দেশ হিসেবে বাংলাদেশই হচ্ছে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সৈন্য সরবরাহকারী রাষ্ট্র এবং এই সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮২৬। জাতিসংঘে বাংলাদেশের স্’ায়ী প্রতিনিধি এ কে এ মোমেন শুক্রবার রাতে এই দুটি তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।
জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. মোমেন। হুমায়ুন রশীদ চৌধুরীর পর তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই দায়িত্ব পালন করছেন।

Read more...
 
সাভারে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে কানাডা ও ব্রিটেনের দু’টি কোম্পানি PDF Print E-mail

123যোগাযোগ ডেস্ক
রাজধানী ঢাকার সাভারে নয় তলা ভবন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে কানাডার তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান লোবল এবং ব্রিটেনের প্রাইমার্ক। লোবলের মুখপাত্র জুলিজা হান্টার এক বিবৃতিতে বলেছেন, “ক্ষতিগ্রস্ত শ্রমিক, যারা আমাদের পোশাক সরবরাহকারীদের জন্য যারা কাজ করতেন তাদের পরিবারকে আমরা ক্ষতিপূরণ দেব।” ক্ষতিগ্রস্তরা যাতে বর্তমানে ও ভবিষ্যতে সুবিধা পায় তা নিশ্চিত করতে সম্ভাব্য সবচেয়ে কার্যকর ও অর্থপূর্ণ উপায়ে তাদের সহায়তা দেয়ার জন্য লোবল কাজ করছে বলেও তিনি জানান। এদিকে, ভবন ধসের কারণ অনুসন্ধান এবং এই পরিস্থিতি করণীয় নির্ধারণ করতে বাংলাদেশে শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে লোবল। বাংলাদেশে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পোশাক কর্মীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতে লোবল কাজ করে যাবে বলে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন।

Read more...
 
অভিবাসন ব্যবস্থা সংস্কারের পক্ষে অধিকাংশ আমেরিকান PDF Print E-mail

যোগাযোগ ডেস্ক
immigrationসমপ্রতি যুক্তরাষ্ট্র কংগ্রেস অভিবাসন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আলোচনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের সর্বমোট ১ কোটি ১১ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন।
এ বিষয়ে নাগরিক সমপ্রদায়ের অভিমত যাচাই করার জন্য ‘পিউ গবেষণা কেন্দ্র’ একটি জনমত জরিপ চালায়। জরিপে দেখা গেছে ৪ জনের মধ্যে ৩ জনই মনে করেন, অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের প্রয়োজন আছে। জরিপে অংশগ্রহণকৃত শতকরা ৩৫ ভাগ মানুষের বিচারে অভিবাসন নীতিমালা সম্পূর্ণরূপে ঢেলে সাজানো উচিত।  যেসব অভিবাসনকারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করে আসছে এবং যারা জীবন ধারণের প্রয়োজন মেটাতে সক্ষম, দেশটিতে তাদের  বৈধতা পাওয়ার উপায় থাকা উচিত বলে মনে করেন ৭৩ শতাংশ মানুষ। জনমত জরিপে অংশগ্রহণকৃত ৪৪ শতাংশের মতে অবৈধ অভিবাসনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করার সুযোগ থাকা উচিত, পক্ষান্তরে আইনগতভাবে স্থায়ী বসবাসের অনুমোদন দেয়াটাই বেশি কার্যকরী হবে বলে বিশ্বাস করেন ২৫ ভাগ আমেরিকান। 

Read more...
 
বিস্ময় জাগালেন ইমরান খান PDF Print E-mail

Imran-Khanযোগাযোগ ডেস্ক
ব্যাটে-বলে ক্রিকেটের এক যুগান্তকারী অলরাউন্ডার ছিলেন ইমরান খান। নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছেন। তারপর প্রেমিক হিসেবে তার নামের সঙ্গে ব্রিটিশ নারী জেমিমার নাম গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বহুবার। এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বিশ্বকে চমকে দিলেন খান সাহেব। প্রমাণ করলেন, তিনি শুধু ক্রিকেট মাঠের অলরউন্ডারই নন, জীবনের খেলায়ও ‘অলরাউন্ডিং পারফরমেন্স’ দেখাতে সক্ষম। এক সময় অনেকে তার রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে ঠাট্টা-তামাশা করতেন। অনেকে মনে করতেন, শখ করে রাজনীতিতে এসেছেন ইমরান। ১৯৯২ সালে পাকিস্তানকে ক্রিকেটে বিশ্বজয়ী করে ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

Read more...
 

Toronto Time

View Of Jogajog

jogagoj-16-05-2013

Weather

City:  

Current News Feed

Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner
Banner

             Weekly Jogajog- Published From Charka Advertising Inc.Address: 2111 Park Street, Regina, Sk, S4N2G8, Canada
                         Toll Free - 1.888.884.3777, 1.306.999.3077 Email: info@thejogajog.com,Web: www.thejogajog.com